Logo Logo

ঝালকাঠিতে বয্লুর রহমান হক্কোনূরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত


Splash Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বজলুর রহমান হক্কোনূরী বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলার ১৭৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫২০ জন শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত ১৮০ জন কৃতী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ সম্মাননাসহ মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মনোযোগ সহকারে লেখাপড়া করার এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।

বজলুর রহমান হক্কোনূরী বৃত্তি প্রদান সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জিল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাবেক এডিটর জিএম কায়কোবাদ মিলন, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ হারান চন্দ্র পাল এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এবারের বৃত্তিতে প্রথম স্থান অধিকারীদের ৫০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীদের ৪৫০০ টাকা, তৃতীয় স্থান অধিকারীদের ২৫০০ টাকা এবং তালিকায় থাকা অন্য প্রত্যেক শিক্ষার্থীকে ১৫০০ টাকা ও সনদ প্রদান করা হয়েছে।

বক্তারা বলেন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার প্রসারে এই বৃত্তির ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...