Logo Logo

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পরোয়ানা নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় বিশেষ অবদানের জন্য কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

পেশাদারিত্ব ও কর্মস্পৃহার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম এবং প্রসিকিউশন দাখিলসহ প্রশংসনীয় কাজের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত সভায় গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ জিয়াউল হক পিপিএম উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু ও সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাসানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...