Logo Logo

দুই মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রীর জন্য নতুন পিএস-এপিএস নিয়োগ


Splash Image

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে দুইজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর জন্য একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. মনিরুজ্জামান। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের একান্ত সচিব হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা।

সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগের ক্ষেত্রে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সাথে যুক্ত হয়েছেন মো. ইব্রাহিম খলিল। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জুনাইদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের সহকারী একান্ত সচিব হয়েছেন মো. আল মামুন।

এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনামের সহকারী একান্ত সচিব হিসেবে মো. শরীফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহাদী আমিনের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিশান।

নিয়োগপ্রাপ্ত এপিএসগণ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী ৯ম গ্রেডে বেতন-ভাতা প্রাপ্য হবেন। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা যতদিন এই পদে বহাল থাকবেন অথবা তাদের রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...