Logo Logo

ফরিদপুরে ফসলি জমিতে মাটি কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা করলেন মোবাইল কোড


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধ ভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মানিকদহ ইউনিয়নের জাহানপুর এলাকা ও কাউলিবেড়া ইউনিয়নের পড়ারন এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং পাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি প্রমাণিত হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমান আদালত মোঃ রেজাউল মৃধা (৪০), পিতা: আঃ খালেক মৃধা, সাং- ধর্মদী, ভাঙ্গা, ফরিদপুরকে ১ লাখ টাকা এবং রিয়াজুল ফকির (৪০), পিতা: হাকি ফকির, সাং- আব্দুল্লাহবাদ, ভাঙ্গা, ফরিদপুরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সদরুল আলম সিয়াম। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে ভাঙ্গা থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।

এছাড়া নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভাঙ্গা বাজারে পৃথক অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...