জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি
বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ প্রদান করেছে। জামায়াতের দাবি, এই নিয়োগের মাধ্যমে সরকার ক্ষমতা গ্রহণের শুরুতেই জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের পর দেশের মানুষ একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের প্রতীক্ষায় ছিল। জনগণের আশা ছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর স্থানীয় সরকারেও নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব নেবেন। এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এমন পরিস্থিতিতে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচন আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনতিবিলম্বে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। একই সাথে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সকল স্তরে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...