Logo Logo

নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২


Splash Image

নোয়াখালীর সেনবাগে র‍্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাত ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর গনিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) ও জয়নারায়নপুর গ্রামের মো. হারুন ভূঁঞা (৪০)।

অভিযান সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে মহাসড়কে তল্লাশি শুরু করে। রাত ১১টার দিকে একটি কালো রঙের টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৬-৬০৫৬) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় আমির হোসেনের কাছ থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও নগদ ৬৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে, হারুন ভূঁঞার প্যান্টের উরুর সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আরও ৪ হাজার পিস ইয়াবা এবং দুটি মোবাইল ফোন পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, উদ্ধারকৃত ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক পাচার রোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...