বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন চৌকস সদস্য। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বাগেরহাটের কৃতি সন্তান আলী হোসেন ফকির ১৯৯৭ সালে আওয়ামী লীগের প্রথম শাসনামলে রোষানলের শিকার হয়ে বরখাস্ত হয়েছিলেন। পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হন।
এরপর আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদেও তিনি বৈষম্যের শিকার হন। ২০০৮ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালনের পর তিনি জাতিসংঘ মিশনে যান। মিশন থেকে ফেরার পর তাকে রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত রাখা হয় এবং ২০২২ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে এসপি পদমর্যাদায় চাকরিতে ফিরে আসেন। এরপর দ্রুততম সময়ে সুপার নিউমারারি ডিআইজি এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএন প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
চৌকস এই কর্মকর্তা এসপি হিসেবে দেশের একাধিক জেলায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে পুলিশের শীর্ষ পদে তার এই নিয়োগকে পেশাদারত্বের জয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...