Logo Logo

ফরিদপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


Splash Image

ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিনোকদিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃতরা হলেন— ফরিদপুরের সালথা উপজেলার বড় লক্ষণদিয়া গ্রামের মমিন কাজীর ছেলে ফিরোজ কাজী (৪৮) এবং একই উপজেলার লক্ষণদিয়া গ্রামের কিমান মাতুব্বারের ছেলে মামুন মাতুব্বার (৪৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার এসআই ফরাদ ও এএসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিনোকদিয়া বাজারে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে আসামিদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। এলাকাকে মাদকমুক্ত করতে এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে পুলিশের এই তৎপরতায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...