বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেঁচরী ইউনিয়নে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ চেঁচরী এলাকার সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানটির নেতৃত্বে ছিলেন এসআই রতন চন্দ্র হালদার। তল্লাশিকালে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে আটক করা হয়।
আটক করার মুহূর্তে সুজন হঠাৎ এসআই রতন চন্দ্র হালদারের হাতে সজোরে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে ওই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের অন্যান্য সদস্যরা তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে সুজনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত সুজন চেঁচরীরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং মো. সোবাহান হাওলাদারের ছেলে।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...