বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব ভবনে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’-এর ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস। পানি কমিটির উপজেলা কো-অর্ডিনেটর ফয়নাল মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, সম্পাদক শেখ সাদেকুজ্জামান এবং সদস্য অধ্যাপক হিমাংশু মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সমন্বয়ক মনিরুল ইসলাম, জিএম মিজানুর রহমান ও স্নেহেন্দু বিকাশ।
সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বর্তমানে সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। বিশাল জনগোষ্ঠীর এই পানির চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো সভায় চিহ্নিত করা হয়। এসব সমস্যা সমাধানে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য সম্মিলিতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় পানির আধার হিসেবে সরকারি খাল খননের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা অনুযায়ী খাল খনন করা হলে এই অঞ্চলের পানির সংকট অনেকাংশেই লাঘব হবে। সভা শেষে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...