বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাফিন তার মা-বাবার সঙ্গে বাসায় ইফতার করে। পরে তার বাবা মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এ সময় কোনো এক বিষয় নিয়ে তাকে বকাবকি করেন তার মা। এরপর রাফিন সবার অগোচরে নিজ ঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে মা রাবেয়া খাতুন উঠানে কাজ করার সময় ছেলেকে খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিষয়টি নালিতাবাড়ী থানায় জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...