Logo Logo

নাসিরনগরে ড্রেজারবিরোধী অভিযান: জরিমানা ও মেশিন অকেজো


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালত অভিযানে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ৬ টি মাটি কাটার ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হরিপুর ও পূর্বভাগ এলাকায় প্রশাসন অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় ড্রেজারের মাধ্যমে ফসলি জমি ও বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। স্থানীয়দের অভিযোগ ও সরেজমিন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিচালিত অভিযানে ৬টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয়। একই সঙ্গে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫ থেকে ৬ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে, যাতে ভবিষ্যতে পুনরায় একই কার্যক্রম পরিচালনা করা না যায়।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, নির্বাচনী ব্যস্ততার কারণে আগে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হয়নি। বর্তমানে তিনি ও সহকারী কমিশনার (ভূমি) সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। প্রয়োজনে গভীর রাতেও অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নাসিরনগর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রভাব বা চাপকে তোয়াক্কা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...