Logo Logo

ভাঙ্গায় হত্যা ও ডাকাতি মামলার ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একাধিক চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার লক্ষে তিনি এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।


বিজ্ঞাপন


পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তাধীন মামলাগুলোর ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে গত ২৪ জানুয়ারি ও ১৯ ফেব্রুয়ারিতে রুজু হওয়া হত্যা মামলা এবং ২৫ জানুয়ারির ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।

তদন্তকারী কর্মকর্তা ও উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে আলাপকালে এসপি নজরুল ইসলাম ঘটনার আদ্যোপান্ত পর্যালোচনা করেন। তিনি মামলাগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। কোনো প্রকার অবহেলা ছাড়াই অপরাধীদের আইনের মুখোমুখি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোকে আশ্বস্ত করেন যে, পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে এবং খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

উক্ত পরিদর্শন কার্যক্রমে পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রিজওয়ান দিপু এবং ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলীমসহ জেলা ও থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...