Logo Logo

যশোরে বিজিবির অভিযান, ভারতে পাচারের সময় স্বর্ণসহ আটক ১


Splash Image

যশোরে বিজিবি সদস্যদের অভিযানে ভারতে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরবেলা যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।

আটক রউফ শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

​যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল দরগাহ ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন রউফকে থামিয়ে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে বিশেষ কাগজে মোড়ানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

​যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, স্বর্ণসহ আটক ব্যক্তিকে যশোর কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর অবস্থান সবসময় বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...