Logo Logo

নালিতাবাড়ীতে সিজি গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

নাগরিক অংশগ্রণ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশের জনগনের অংশগ্রহণ টেকসই উন্নয়ন’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে সিটিজেন গ্রুপ (সিজি) সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে শেরপুরের নালিতাবাড়ী অংকুর বিদ্যাপিঠ স্কুলে সভার আয়োজন করে নাগরিকতা প্রকল্প।

নাগরিকতা প্রকল্পের সিজি মেম্বার শিক্ষক আবু হোসেন খান এর সভাপতিত্বে প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জয়ন্ত লরেন্স রাকসামের সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রমের বিগত সভার সিদ্ধান্ত সমুহ এবং অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, সামাজিক নিরীক্ষা, এফজিডি এবং কে.আই.আই এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জরিপ কার্যক্রমে স্বাস্থ্য ও প্রসুতি সেবায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। যা পরবর্তী সময়ে জেলা প্রশাসক ও দপ্তর প্রধানদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। যার মাধ্যম স্বাস্থ্য ও প্রসূতি সেবার মান উন্নয়ন হবে।

এসময় সিজি মেম্বার সারোয়ার হোসাইন জরিপের কার্যক্রমের সময় স্বাস্থ্য ও প্রসুতি সেবার সমস্যাগুলো তুলে ধরেন।

জরিপের কাজ করা সিজি মেম্বার তেংমি চাম্বুগং বলেন, গ্রামে এখনো সুশিক্ষা না থাকায় অনেকে সরকারি সেবা সম্পর্কে জানেন না। এবং সরকারি হসপিটালে সঠিক সেবা না পাওয়ায়, বেসরকারি হসপিটালে বেশি সেবা নিয়ে থাকেন।

সামাজিক নিরিক্ষার বিষয়ে সিজি মেম্বার আল আমিন বলেন, সরকারি যে কোন সেবা গ্রহন করতে গেলে দেখা যায় সুপারিশ এবং পরিচিত ব্যক্তিরা সহজেই সেবা গ্রহন করতে পারে। এবং বর্তমান সময়ে যুব সমাজ মাদক এবং জোয়ার আসক্ত হয়ে পরছে। কৃষকরা সহজেই কৃষি পণ্য পাচ্ছে না, এক্ষেত্রে যাদের কৃষি অফিসে পরিচিত রয়েছে তারা সহজেই কৃষি সেবা পাচ্ছে। যার কোন স্থায়ী সমাধান হচ্ছে না।

সিজি মেম্বার জয়ন্তী বিশ্বাস বলেন, আগে ভোটারা ভোট দিতে পারে নাই কিন্তু ত্রয়োদশ নির্বাচনের ভোট দিতে পেরেছে এবং অনেক ভোটারের উপস্থিতি ছিল। গণভোট নিয়ে তিনি বলেন- অনেকেই বুঝে না বুঝে হ্যাঁ বা না ভোট দিয়েছে। সরকার আরও সময় নিয়ে গণভোটের কার্যক্রম পরিচালনা করলে ভোটাররা সচেতন হতো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অর্গানাইজার পরিতোষ দ্রং, সিজি মেম্বার, আলপনা সাহা, লিটন দেব সেন, নাঈম মিয়া, ফাইজা খাতুন আঁখি প্রমূখ।

উল্লেখ, সুইজারল্যান্ড ও কানাডা সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে GFA Counsulting Group GmbH এর ব্যবস্থসপনায় এবং সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর বাস্তবায়নে ইন্ডিজিনাস পিপলস ডেভলপমেন্ট সার্ভিসেসে(আই.পি.ডি.এস) এই সভার আয়োজন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...