Logo Logo

অন্যায় অপরাধের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : এবিএম মোশাররফ হোসেন এমপি


Splash Image

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, সমাজে অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ক্ষমা পাওয়ার কোন সুযোগ নেই। অন্যায় অপরাধের বিরুদ্ধে এবার বিএনপির জিরো টলারেন্স।


বিজ্ঞাপন


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপু্র বারোটায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারী হিসেব মতে দেশের ১০ টি শান্তিপূর্ণ উপজেলার মধ্যে কলাপাড়া একটি। তাই এই শান্তি শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. কাউসার হামিদের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো উপজেলা পরিষদে আগমন করায় এবিএম মোশাররফ হোসেন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...