অভিযুক্ত ভুয়া চিকিৎসক মোঃ আতিয়ার রহমান।
বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গিমাডাঙ্গা আজিম বাজারে একটি কথিত চিকিৎসা চেম্বারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত একরাম শেখ টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন একরাম শেখ। চিকিৎসার জন্য তিনি আজিম বাজারের কথিত চিকিৎসক আতিয়ারের কাছে যান। অভিযোগ রয়েছে, কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই আতিয়ার ওই যুবককে পরপর তিনটি ইনজেকশন পুশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইনজেকশন দেওয়ার পরপরই একরাম শেখের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। মুহূর্তের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন এবং ওই চেম্বারেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত আতিয়ার নিজেকে বৈধ চিকিৎসক হিসেবে দাবি করেন। তবে তিনি তার স্বপক্ষে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত বৈধ সনদ, বিএমডিসি নিবন্ধন বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এতে তার ভুয়া চিকিৎসক হওয়ার বিষয়টি স্থানীয়দের কাছে স্পষ্ট হয়ে ওঠে।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে ভুয়া চিকিৎসক আতিয়ারকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
স্থানীয়দের অভিযোগ, গ্রামাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কথিত চিকিৎসকের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন এখন মারাত্মক ঝুঁকির মুখে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একমাত্র উপার্জনক্ষম স্বজনকে হারিয়ে একরাম শেখের পরিবারে এখন শোকের মাতম চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...