বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। গত বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমার জানাজায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম এবং নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ সেনবাগ উপজেলার বিএনপি নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
এর আগে গত বুধবার বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১-এর লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জানাজায় উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার এই প্রয়াণে সেনবাগ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এলাকায় একজন পরোপকারী ও মহীয়সী নারী হিসেবে পরিচিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...