বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে নূর মোহাম্মদ নগরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এরপর স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জেলা পুলিশের একটি চৌকস দল বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি রাষ্ট্রীয় সম্মাননা 'গার্ড অব অনার' প্রদান করে। এরপর শহীদ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল এবং সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. নূর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার বদিউজ্জামান ও মেহেদী হাসানসহ বীরশ্রেষ্ঠের ছেলে মোস্তফা কামাল এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার তৎকালীন মহিষখোলা (বর্তমান নূর মোহাম্মদ নগর) গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান বীর। তার পিতার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মাতার নাম জেন্নাতুন্নেছা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে শহীদ হন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...