বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
হঠাৎ করে গাছটি রাস্তার ওপর আছড়ে পড়লে সেখানে থাকা তিনটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে একটি পুরনো দেয়াল ছিল যা সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে সেখানে নতুন দেয়াল নির্মাণের কাজ চলছে। নির্মাণের সুবিধার্থে গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলায় সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ সকালে কাজ করার সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আলগা হয়ে যাওয়া গাছটি সরাসরি রাস্তার ওপর পড়ে যায়।
দুর্ঘটনার শিকার অটোচালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া জানান, সকালে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মুহূর্তের মধ্যে গাছটি তাদের চলন্ত অটোর ওপর ভেঙে পড়ে। এতে অটোরিকশাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে চালক ও যাত্রীরা অক্ষত থাকেন।
ঘটনার পরপরই ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে নেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হয়।
এদিকে শহরের জনবহুল সড়কের পাশে থাকা পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। যথাযথ তদারকির অভাবে এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...