Logo Logo

“বিশ্বকাপ না খেলে ২০ বছর পিছিয়েছে বাংলাদেশ!”—বিস্ফোরক মন্তব্য ফরচুন বরিশাল মালিকের


Splash Image

ছবি: সংগৃহীত

টি-টুয়েন্টি বিশ্বকাপ এর সুপার এইট রাউন্ডে যখন জমে উঠেছে উত্তেজনা, তখন বাংলাদেশের অনুপস্থিতি ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। নানা নাটকীয়তার পরও এই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ দল। মূলত ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে অংশ নেয়নি টাইগাররা। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানালেও তা গ্রহণ করেনি আইসিসি। এই সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল এর মালিক মিজানুর রহমান।


বিজ্ঞাপন


মিজানুর রহমান বলেন, “আমাদের খেলোয়াড়রা এবার বিশ্বকাপ খেলতে পারেনি। দেশি এবং বিদেশি কিছু চক্রের প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদেরকে ভুল বুঝিয়ে খেলা থেকে বঞ্চিত করেছে। বিশ্বকাপ না খেলে আমাদের ক্রিকেটকে অন্তত ২০ বছর পেছনে ফেলে দিয়েছি।”

তার এই বক্তব্য ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে অংশ না নেওয়া কোনো দলের জন্য বড় ধাক্কা। আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্সের সুযোগ হারানো মানেই র‌্যাঙ্কিং, অভিজ্ঞতা ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...