Logo Logo

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


Splash Image

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেন।

এদিন সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সম্পূর্ণ পদক হস্তান্তর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

২০২৬ সালে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৯ জন গুণী ব্যক্তি এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে এই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে মেডেল, সম্মাননা সনদ ও পুরস্কারের চেক তুলে দেন।

এ বছর যারা একুশে পদক গ্রহণ করেছেন তারা হলেন— চলচ্চিত্রে বিশিষ্ট অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্য শিল্পে মেরিনা তাবাশ্যুম, সংগীতে প্রখ্যাত শিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ।

এছাড়া এ বছর সংগীত দল (ব্যান্ড) হিসেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’কে একুশে পদক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্ত গুণীজনদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...