বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে শেষে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি (সহকারী কমিশনার, ভূমি) বলেন, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, আইসক্রিম, চিপস, চোনাচুর, মটর ভাজা উৎপাদন ও সংরক্ষণ করছে। এছাড়া নিষিদ্ধ রং ব্যবহার করে শিশু খাদ্য প্রস্তুত, সফট ড্রিংক পাউডারে (ট্যাং) মাত্রাতিরিক্ত এসপারটেম মিশ্রণ—যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এবং হালাল সনদ না থাকা সত্ত্বেও প্যাকেটে ‘হালাল’ উল্লেখ করে পণ্য বাজারজাত করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তিনি আরো বলেন, এসব প্রতিষ্ঠানের কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআই এর লোগো ব্যবহার করছে, যাহা নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনের গুরুতর লংঘন, এসব দণ্ডবিধি আইনের আওতায় প্রতিষ্ঠান দুটিকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মালামাল জব্দ করে বিনষ্ট করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিতি ছিলেন বিএসটিআই কর্মকর্তা রাহাত আহমেদ (সিএম), ময়মনসিংহ, এনএসআই কর্মকর্তা, পুলিশ, সংবাদিকসহ আরো অনেকে।
প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...