বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের কমলাপুর এলাকায় তার বাসভবন ‘ময়েজ মঞ্জিল’-এ এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ফরিদপুর শহরের স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে সারদা সুন্দরী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ এবং আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনসহ অন্যান্যেরা তাদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বিগত সরকারের আমলে শিক্ষা খাতের বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে ফরিদপুর সদর উপজেলার বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমূহে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। শিক্ষকরা তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, সুযোগ-সুবিধার ঘাটতি এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে বিদ্যমান বাধাগুলো সংসদ সদস্যের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
শিক্ষক নেতারা আরও বলেন, বিএনপি সবসময়ই শিক্ষকদের কল্যাণ ও পেশাগত ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে এসেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে শিক্ষকদের বিদ্যমান সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে বলে তারা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ শিক্ষকদের ধৈর্য ধরে কথা শোনেন এবং শিক্ষা খাতের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম, তাই তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...