Logo Logo

মহেশপুর সাঁড়াশি অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি


Splash Image

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক তিনটি সাঁড়াশি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত যাদবপুর, রাজাপুর ও খোশালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ৩৩ বোতল ভারতীয় কোডিনযুক্ত সিরাপ, ৬০ বোতল ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন কসমেটিক্স জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...