বিজ্ঞাপন
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বন্দর নগরী চট্টগ্রাম পতেঙ্গা থানাধীন জেলেপাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি পরিদর্শনে এসে সাংবাদিকদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, এজন্য দেশি বিদেশি বিনিয়োগে সরকার জোর দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান আসছে বাজেটের অগ্রাধিকার।
মন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে হবে এবং সেই অর্থ বিনিয়োগে কাজে লাগাতে হবে। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার জোর দিচ্ছে। আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণস্থল পরিদর্শনে যান মন্ত্রী। বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী অধিগ্রহণকৃত জমি তিনি সরেজমিনে ঘুরে দেখেন। হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত মোট ১৪ দশমিক ২১৯০ একর ও ২ দশমিক ৭ একর জমি পরিদর্শন করা হয়।
পতেঙ্গায় হাসপাতাল নির্মাণের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, মেরিন ড্রাইভ এলাকায় একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, যেখানে কয়েকটি বিশেষায়িত ইউনিটও থাকবে। মানুষ যাতে আরও সহজে ভালো স্বাস্থ্যসেবা পায়, সেটি নিশ্চিত করা হবে। এর পাশাপাশি সেখানে একটি নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল টেকনোলজিস্টদের জন্য আরেকটি ইনস্টিটিউট গড়ে তোলা হবে। দেশে এসব খাতে ঘাটতি থাকায় একটি বড় জায়গার সন্ধান করা হচ্ছে।
তিনি বলেন, বেশ কয়েকটি সম্ভাব্য জায়গা দেখা হচ্ছে, যার মধ্যে মেরিন ড্রাইভের এই জায়গাটি অন্যতম। সবদিক বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত জায়গাটিই বেছে নেওয়া হবে। চট্টগ্রাম-১১ আসনের জন্য দেওয়া নিজের ১১ দফা ইশতেহার (যা ১১ তে ১১ নামে পরিচিত) পর্যায়ক্রমে বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...