Logo Logo

ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন : সভাপতি এনামুল, সেক্রেটারি মাহমুদুল


Splash Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার ২০২৬ সেশনের জন্য এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হাসান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান।


বিজ্ঞাপন


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কলেজ মোড় সংলগ্ন জেলা শিবিরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সভায় আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগর সভাপতি নেয়ামুল হাসান নাঈম। এছাড়াও জেলা শাখার বিদায়ী সভাপতি নাজমুল হাসান এবং এম সায়েমসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. নোমান হোসেন নয়ন নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনের আদর্শ ও নীতির আলোকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আগামী দিনে ঝালকাঠি জেলায় সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সভার শেষ পর্যায়ে নবগঠিত কমিটির সাফল্য ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমেই ২০২৬ সেশনের এই দায়িত্বশীল বৈঠকের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...