Logo Logo

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত


Splash Image

ঝালকাঠি-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার সমবায় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খলিল আকন (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রীবাহী অটোরিকশা ও বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত খলিল আকন রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ইমাম আকনের ছেলে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক কাওসার আহমেদ (২৫)। তিনি বাকেরগঞ্জ উপজেলার বামনিকাঠি এলাকার আ. কাদের ফরাজির ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশাটি রাজাপুর থেকে সমবায় এলাকায় পৌঁছে আকনের হাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশা চালক খলিল আকন ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহত মোটরসাইকেল চালক কাওসারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, এই মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চালানো এবং চালকদের অসতর্কতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা জনস্বার্থে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতিরোধক স্থাপন এবং ট্রাফিক পুলিশের নজরদারি আরও জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...