বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি বোয়ালমারী ও নগরকান্দা উপজেলার সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মামলা দুটির তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার প্রথমে বোয়ালমারী থানার মামলা নং-১৭ (তারিখ: ২৬/০২/২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) এবং পরবর্তীতে নগরকান্দা থানার মামলা নং-০৫ (তারিখ: ১১/০১/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড) এর ঘটনাস্থলগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং ঘটনার আদ্যোপান্ত পর্যালোচনা করেন। তিনি মামলার তথ্যপ্রমাণ সংগ্রহ ও আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দেন। পরে পুলিশ সুপার ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোকে গভীর সমবেদনা জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ আজম খান এবং বোয়ালমারী ও নগরকান্দা থানার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপারের এই সরাসরি তদারকি মামলা দুটির তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...