Logo Logo

সোচ্চার সাস্ট চ্যাপ্টারের সভাপতি জসিম, সম্পাদক জোবায়ের


Splash Image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার বিষয়ক সংগঠন সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী জোবায়ের আলম।


বিজ্ঞাপন


গত ২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) 'ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে' নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে কমিটির ঘোষণার পাশাপাশি সদ্য বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেয়া হয়। এবং সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টার কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টার এর উপদেষ্টা - পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড মুহাম্মদ মাসুদ সরকার ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোঃ শাদমিন হাসান সিফাত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ।

এছাড়াও সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি বুরহান উদ্দিন এবং শামসুন্নাহার উপস্থিত ছিলেন। এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের আদর্শ, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা এবং ক্যাম্পাসে গঠনমূলক ছাত্ররাজনীতি ও ইতিবাচক কার্যক্রম জোরদারের গুরুত্ব তুলে ধরেন। তারা নবঘোষিত কমিটির প্রতি শুভকামনা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নতুন কার্যনির্বাহী কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: আবেদা খাতুন চৌধুরী , সহ-সভাপতি মোঃ হোসাইন আহমেদ এবং মোঃ মহিম উদ্দিন মুবাশ্বির, সহ-সাধারণ সম্পাদক: রুহিল মাদীনি মীম , সাংগঠনিক সম্পাদক : আজিজুল হাকিম রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক : মেহেদী হাসান ওমর সোহাগ, কোষাধ্যক্ষ : মোঃ জাহেদুর রহমান চৌধুরী , সহ- কোষাধ্যক্ষ : আমিনুল ইসলাম , অফিস সম্পাদক : সাজেদুল ইসলাম , সহ-অফিস সম্পাদক : আব্দুল্লাহ আল রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক : মুমিন আহমদ লালন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক : মুশফিকুর রহমান, প্রশিক্ষণ ও সাহিত্য বিষয়ক সম্পাদক : সানজিদা পাঠান , সহ-সাহিত্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক : মোস্তাকিম বিল্লাহ , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : তৌফিক সরকার , সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : অনি শুভ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক : মাহি আহমেদ, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক : কামরুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক : আল আমিন, সহ-সমাজকল্যাণ সম্পাদক : আফিয়া বিনতে ঐশী, সহ-সমাজকল্যাণ সম্পাদক : সানি আলম , আইন বিষয়ক সম্পাদক : সাফওয়ান চৌধুরী, সহ-আইন বিষয়ক সম্পাদক : মোঃ রোকন মিয়া, গবেষণা এবং ডকুমেন্টেশন সম্পাদক : মোঃ নাহিদুল ইসলাম, সহ- গবেষণা এবং ডকুমেন্টেশন সম্পাদক : মোঃ জুয়েল, আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক : আলতাফুর রহমান তাসনিম , সহ- আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক : তানভিরুল ইসলাম আদনান।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন, মুদাব্বির হুসাইন নাদিম, মোঃ মেহেদী হাসান মুন্না, মুমিন খান,আল-আমিন রাহাদ, মোঃ মুস্তাকিমুল আল-আমিন, মোঃ আয়মান মুহিব, তানভীর হাসান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জোবায়ের আলম বলেন, " সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক শাবিপ্রবির প্রত্যেকের সংগঠন, আমরা প্রতিটি মানুষের অধিকার নিয়ে কথা সোচ্চার থাকবো। আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং সিনিয়রদের পরামর্শ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় শিক্ষার্থীদের মানবাধিকার নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবো এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করে সোচ্চারকে অন্যান্য উচ্চতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার, আপনার, সবার অধিকার নিয়ে সোচ্চার থাকুন এবং সোচ্চারের সাথেই থাকুন।"

এছাড়াও নবগঠিত কার্যকরী কমিটি শিক্ষার্থীদের অধিকার, একাডেমিক পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...