Logo Logo

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু


Splash Image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রুস্তম আলী (৯০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রুস্তম আলী ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। এর আগেও তিনি একাধিকবার সড়ক দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়েছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে মিলন বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যান তাঁকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে খোরশেদ আলী অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, "আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েকবার সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরলেও এবার আর শেষ রক্ষা হলো না।" এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে তিনি জানান।

রাণীশংকৈল থানার এসআই মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি হরিপুর উপজেলা এলাকায় ঘটেছে। যেহেতু নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং তাঁরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন জানিয়েছেন, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...