ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
উদ্ভূত পরিস্থিতিতে উপসাগরীয় তিন দেশ তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। পুরো অঞ্চলজুড়ে এখন চরম যুদ্ধ আতঙ্ক বিরাজ করছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের জাফায়ের এলাকায় একটি বিকট বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। উল্লেখ্য, এই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি অবস্থিত। এর আগেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই বিস্ফোরণের উৎস বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
আল-জাজিরা জানিয়েছে, কুয়েতজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশটিতে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়।
অন্যদিকে কাতারের রাজধানী দোহাতেও একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। যদিও এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল যে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে। মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে যুগপৎভাবে বিস্ফোরণের এই ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই সিরিজ বিস্ফোরণের ফলে মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী এবং বিধ্বংসী যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...