Logo Logo

ইরান-ইসরায়েল যুদ্ধ

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি


Splash Image

ছবি : সংগৃহীত।

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।


বিজ্ঞাপন


নিরাপত্তার স্বার্থে দূতাবাস প্রবাসীদের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের কিছু প্রয়োজনীয় সামগ্রী সবসময় সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ঔষধপত্র, মোবাইল চার্জার এবং শুকনো খাবার।

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে যে, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্থানীয় সরকারের সকল বিবৃতি ও নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। তাই ফেসবুক বা অন্যান্য মাধ্যমে কোনো কিছু পোস্ট করার ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল ও সতর্ক থাকতে বলা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে বা বিপদে পড়লে প্রবাসীদের দূতাবাসের হটলাইন নম্বর অথবা ইমেইল ([email protected])-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থায় প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাস সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...