বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদরের পায়রা চত্বরে অবস্থিত হেলথ সলিউশন অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়।
নরসিংদী জেলা শাখার সভাপতি অভিজ্ঞ পল্লী চিকিৎসক মোহাম্মদ আবুল কাশেম জুলহাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ আলী।
এসময় জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পল্লী চিকিৎসকদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং আসন্ন জেলা সম্মেলন সফল করতে সাংগঠনিক প্রস্তুতি,সদস্য সমন্বয় ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...