বিজ্ঞাপন
বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং এসেট (ASSET) প্রকল্পের তত্ত্বাবধানে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষ জনশক্তি বৃদ্ধি ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়।
আয়োজিত এই জব ফেয়ারে বিভিন্ন কারিগরি বিভাগের শিক্ষার্থীরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বিভিন্ন নামী শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান এবং চাকরি ও ক্যারিয়ার বিষয়ক বাস্তবসম্মত ধারণা লাভ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতি বছরই এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান। তিনি কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ জনশক্তিই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক অটোমেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রবিউল ইসলাম, সার্ভিক বিপিও লিমিটেডের এইচআর এক্সিকিউটিভ শাখাওয়াত হোসেন সজীব, সিডব্লিউ স্কিলসের মোহাম্মদ আব্দুল গফুর, প্রাণ-আরএফএল কোম্পানির উপ-ব্যবস্থাপক মো. জুবায়ের হোসেন, প্রিমিয়ার ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান এবং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. আবু সাঈদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এসেট প্রকল্পের আওতায় এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ কামাল হোসেন। প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইন্সট্রাক্টর আশিকুর রহমান। এছাড়া শিক্ষক মো. মেহেদী হাসান, বশির আহমেদ, সেতু বিশ্বাস এবং শিক্ষার্থী প্রিন্স মল্লিক ও ফয়সাল কবির তাদের অনুভূতি ব্যক্ত করেন।
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. ইমতিয়াজ শরীফ এবং গীতা পাঠ করেন পলাশ সিকদার। দিনব্যাপী এই মেলা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ও উদ্দীপনার সৃষ্টি করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...