Logo Logo

ইরান যুদ্ধ :

জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক


Splash Image

ছবি : সংগৃহীত

পবিত্র উমরাহ হজ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আটকা পড়েছেন। আজ সকালে দেশে ফেরার কথা থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরোধে যুদ্ধবিগ্রহ শুরু হওয়ায় পুরো অঞ্চলজুড়ে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় তার ফ্লাইট জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে।


বিজ্ঞাপন


কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়তে থাকায় সকালেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান শুরু করেছে এবং জবাবে ইরান মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছেন, যা আন্তর্জাতিকভাবে সংকটকে জটিল করে তুলেছে। এর প্রভাব পড়েছে বেসামরিক বিমান চলাচলেও, বিশেষ করে সৌদি আরব ও এর আশেপাশের রুটগুলোতে।

উমরাহ পালন শেষে আজ সকালে এমিরেটস এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তিনি প্রথমে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। তবে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ঊর্ধ্বে উল্লেখিত যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান উভয়েই ফিরে এসে আবার জেদ্দায় অবতরণ করতে বাধ্য হয়।

বর্তমানে মুশফিকসহ হাজার হাজার আন্তর্জাতিক যাত্রী জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন এবং দুর্ভোগের মধ্যে সময় পার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক নিজেই পরিস্থিতি ব্যাখ্যা করে লিখেছেন, “আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।”

তিনি আরও বলেন, “সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...