Logo Logo

হাটহাজারীতে ঐতিহ্যবাহী মিঠা ছড়া খাল খনন কাজের উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী


Splash Image

চট্টগ্রাম সংসদীয় আসন-৫ (হাটহাজারী) এলাকার দীর্ঘদিনের দাবি পূরণে ঐতিহ্যবাহী মিঠা ছড়া খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।


বিজ্ঞাপন


এদিন দুপুর ১২টায় ফতেপুরস্থ বড় বিল এলাকায় মিঠা ছড়া খাল এবং দুপুর ১২:৩০ টায় হাটহাজারী পৌর সদরের বায়্যিজন ব্রিজের নিকট বায়্যিজন খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় কৃষকদের চাষাবাদের খোঁজখবর নেন এবং এলাকার জলবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে পর্যায়ক্রমে অন্যান্য খালগুলো খননের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

খালের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভাধীন প্রস্তাবিত ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। তিনি হাটহাজারীবাসীকে আশ্বস্ত করে বলেন, আসন্ন একনেক (ECNEC) সভায় এই হাসপাতাল প্রকল্পটি অনুমোদনের জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

এরপর প্রতিমন্ত্রী হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে চলমান উচ্ছেদ অভিযান ও সড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শন করেন। এছাড়াও তিনি উপজেলা পরিষদে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং আদর্শ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন, খাদ্যসামগ্রী ও আর্থিক মানবিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় হাটহাজারী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...