বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসী তাদের স্বাভাবিক চলাচলে মারাত্মক বাধার সম্মুখীন হচ্ছেন। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় নিরুপায় হয়ে তারা পাশের মাঝিগাটি আদর্শ বালিকা মাদ্রাসার কাঠের তৈরি অভ্যন্তরীণ ব্রিজটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
এলাকার বাসিন্দা মাহফুজা বেগম জানান, মাদ্রাসার ভেতর দিয়ে জনসাধারণের এই অনাকাঙ্ক্ষিত যাতায়াতের ফলে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ নিয়ে মাদ্রাসার শিক্ষকরাও চরম বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করেছেন। এতে করে সাধারণ মানুষ ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে এক ধরনের অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, মহাসড়কে ওঠার এই একমাত্র শর্টকাট পথটি দ্রুত সচল করা হোক। সাঁকোটি দ্রুত পুনর্নির্মাণ করা হলে এলাকাবাসীকে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হবে না এবং যাতায়াতে স্বস্তি ফিরে আসবে। জনস্বার্থে এই সাঁকোটি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...