বিজ্ঞাপন
উপদেষ্টা জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদার হিসেবে বাংলাদেশ বর্তমানে ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক কর্মরত থাকায় তাদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং সমস্যার সমাধান আসুক আলোচনার টেবিলে।”
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি যারা বর্তমানে যাতায়াত করছেন, তাদের দুর্ভোগ লাঘবে সরকার কাজ করছে। উপদেষ্টা জানান, প্রয়োজনে প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি নিজে বিমানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দর পরিদর্শন করে যাত্রীদের সহায়তায় সমন্বয় করছেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য জ্বালানি সংকটের বিষয়ে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, বর্তমানে দেশে জ্বালানির যে মজুত রয়েছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অতীতেও এমন ওঠানামা মোকাবিলা করার অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে এবং যেকোনো পরিস্থিতি সামাল দিতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
বৈঠক প্রসঙ্গে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা করছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিচ্ছেন। আজকের বৈঠকে ওআইসি সফর ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...