বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসওয়া বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন (অবঃ)। তিনি তার বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম জোরদার করতেই এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন সার্জেন্ট মোঃ রেজাউল করিম (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল বাতেন (অবঃ), দপ্তর সম্পাদক সার্জেন্ট মোঃ আজাদুল হক আজাদ (অবঃ) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ সেলিম হোসেন তরফদার (অবঃ)। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট মোঃ আমিনুল ইসলাম (অবঃ)। সভার সমাপনী বক্তব্যে সার্জেন্ট মোঃ হেদায়েতুল ইসলাম সরকার (অবঃ) নবগঠিত কমিটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে শেরপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...