Logo Logo

মধ্যপ্রাচ্যের কয়েক‌টি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের


Splash Image

বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ।


বিজ্ঞাপন


রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আনুষ্ঠানিক নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইরানে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের শত্রুতা ও সংঘাত যদি অব্যাহত থাকে, তবে তা কেবল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকেই নষ্ট করবে না, বরং সাধারণ বেসামরিক জনগণের জানমালের চরম ক্ষতি সাধন করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যে কোনো ধরনের মতবিরোধ নিরসনে সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, বাহরাইন, ইরাক, জর্ডানসহ ওই অঞ্চলের দেশগুলোর ওপর যেকোনো ধরনের অনভিপ্রেত হস্তক্ষেপ বা সার্বভৌমত্ব লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ বিশ্বাস করে, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই দীর্ঘস্থায়ী শান্তির মূল ভিত্তি।

পরিশেষে, বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, দ্রুততম সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অবসান ঘটবে। শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের মাধ্যমে ওই অঞ্চলে পুনরায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...