Logo Logo

খামেনি হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে পুতিনের শোকবার্তা


Splash Image

ফাইল ছবি।

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করেন।


বিজ্ঞাপন


রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির মৃত্যুতে পুতিন তার গভীর সমবেদনা প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি এই ঘটনাকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। পুতিন আরও বলেন, এই ধরনের হামলা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, পুতিন এই শোকবার্তায় ইরানের এই কঠিন সময়ে দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি মনে করেন, সর্বোচ্চ নেতার এই প্রস্থান ইরানের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং এটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলবে।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতার নিহতের খবর নিশ্চিত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাশিয়ার পক্ষ থেকে এমন কড়া অবস্থান এই অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...