Logo Logo

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ

দুই লাখ ৭৪ হাজার ছাড়াল সোনার ভরি


Splash Image

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়িয়ে গেছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত এই দাম সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে। গতকাল পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।

বাজুসের নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা কিনতে হবে ৭ হাজার ১৭৩ টাকায়। ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব পড়েছে দেশীয় বাজারে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থার খবরের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক স্বর্ণ কেনাবেচার ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৫ হাজার ৩৫৬ ডলারে উঠেছে, যা গতকাল ছিল ৫ হাজার ২৭৮ ডলার।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি বিশ্ববাজারের অস্থিরতায় দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছিল সোনার দাম। সে সময় একলাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করেছিল বাজুস। একধাপে সোনার দাম এতটা বৃদ্ধির ঘটনা দেশের ইতিহাসে সেটিই প্রথম ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...