Logo Logo

সেমিফাইনালে উঠতে না পারায় পাকিস্তানের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি


Splash Image

ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতিতে এগিয়ে থেকেও মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে পাকিস্তান। গ্রুপপর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষদের বিপক্ষে জিতলেও বড় দলগুলোর সামনে প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সে হারতে হয়েছে। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েও শেষ রক্ষা হয়নি। সেমিফাইনাল না খেলেই বিদায় নিতে হয়েছে দলটিকে।


বিজ্ঞাপন


এই ব্যর্থতায় কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সেমিফাইনালে উঠতে না পারায় জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। পুরো দল নয়, ব্যক্তিগতভাবে প্রতিটি খেলোয়াড়ের ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ লাখ ৮৬ হাজার টাকা।

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে অন্য দলগুলোর তুলনায় এগিয়েই ছিল পাকিস্তান। গত এপ্রিল-মে মাসে পাকিস্তান সুপার লিগ শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ দিয়ে শুরু হয় তাদের আন্তর্জাতিক ব্যস্ততা। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৪টিতে জয় পেয়েছিল তারা। দুটি ত্রিদেশীয় সিরিজ জিতেছে এবং পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে একটিতে হেরেছে। এমনকি এশিয়া কাপের ফাইনালেও পৌঁছেছিল দলটি। তবুও বড় মঞ্চে এসে তাল কেটে যায়।

দলের পারফরম্যান্সে হতাশ সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ বলেন, ‘দেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্ব দেখানোর সুযোগ দুই বছরে একবার আসে, আর তোমরা আবারও ব্যর্থ হলে। এটি অত্যন্ত হতাশাজনক।’

আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসূফ মন্তব্য করেন, টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত হতে কিছু খেলোয়াড়কে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বড় ইভেন্টে তারা ব্যর্থ। তার ভাষায়, ‘এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

সাবেক অধিনায়ক বাবর আযম, সালমান আগা, শাদাব খান, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজসহ সিনিয়র ক্রিকেটাররা তীব্র সমালোচনার মুখে। দেশে ফিরে নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...