Logo Logo

ফরিদপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


Splash Image

ফরিদপুর পৌরসভার হেলিপোর্ট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বক্কার শেখের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন


আজ সোমবার সকালে হেলিপোর্ট বাজারের সামনের প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বক্কার শেখের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সব ধরনের অপপ্রচার বন্ধের জোরালো দাবি জানান।

ব্যবসায়ীরা জানান, বক্কার শেখ দীর্ঘদিন ধরে বাজারের সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই জনহিতকর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে একটি বিশেষ পক্ষ তার সম্মানহানি করার চেষ্টা করছে। বক্তারা এ ধরনের কর্মকাণ্ডকে অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক বলে অভিহিত করেন।

মানববন্ধনে বাজারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোমিন শেখ, জামাল মোল্লা ও জাকির মোল্লাসহ আরও অনেকে। এ সময় ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...