বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) বেলা ১২টায় টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
এস এম জিলানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে গোপালগঞ্জ এই দেশেরই একটি অবিচ্ছেদ্য জেলা। অন্য ৬৪ জেলার মতো এই জেলাও সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। বিশেষ করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য উপজেলার তুলনায় এখানে উন্নয়ন কর্মকাণ্ড কম হবে না, বরং অনেক ক্ষেত্রে বেশি বরাদ্দ আসবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, "গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া-কোটালীপাড়া বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। তাই আপনাদের মনে কোনো শঙ্কা রাখার প্রয়োজন নেই যে এখানে সঠিক ভাবে কাজ হবে কি না।" তিনি এই এলাকার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, কর্মকর্তাদের সহযোগিতা পেলে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াকে একটি সাম্যবাদী, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে এবং নিষ্ঠার সাথে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এর আগে এস এম জিলানী উপজেলা চত্বরে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভা শেষে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করেন এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...