Logo Logo

রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জের পক্ষ থেকে এডিসি তারেক সুলতানকে সংবর্ধনা


Splash Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানকে সংবর্ধনা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ।


বিজ্ঞাপন


আজ সোমবার (২ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা ও যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, সভাপতি ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার এস এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও বাংলা নিউজের শেখ একরামুল কবীরের নেতৃত্বে সাংবাদিকরা এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রসূন মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, নিউজ ২৪-এর সামিউল আলীম, এটিএন নিউজের সজিব বিশ্বাস, চ্যানেল-১-এর সঞ্জয় বিশ্বাস, আজকের পত্রিকার সলিল বিশ্বাস মিঠু, রেজওয়ান চৌধুরী ও তমাল খানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এক সভায় ৫০ সদস্যের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক চন্দন দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।

কমিটির নেতৃবৃন্দ জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং, মেন্টরিং এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা হবে। নবগঠিত এই কমিটি বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বৃহত্তর পরিসরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...