Logo Logo

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড


Splash Image

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তর লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


বিজ্ঞাপন


সোমবার (২ মার্চ) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের প্রধান কার্যালয়ে এই সফল হামলা চালানো হয়েছে। এই অভিযানের মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি তেহরানের।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নেতানিয়াহুর কার্যালয় ও বিমানবাহিনীর সদরদপ্তরে এই বিশেষ অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক 'খাইবার' ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। খাইবার ক্ষেপণাস্ত্রটি মূলত দূরপাল্লার এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম বলে পরিচিত।

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে ইরানের এই সরাসরি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ইসরায়েল এর জবাবে কী পদক্ষেপ নেবে, তা নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...