বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্যের ঘোষণা দেয় কমিশন।
বিইআরসি জানায়, নতুন নির্ধারিত এই দাম আজ সোমবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। ১২ কেজি সিলিন্ডারের দাম স্থিতিশীল থাকলেও অটোগ্যাসের দামে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে কোনো দাম বাড়ানো বা কমানো হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই বিইআরসি নতুন করে এলপিজি ও অটোগ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...