বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) সকাল থেকে শিবচর পৌরসভা এলাকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মেহজাবিনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় সেবা ডায়াগনস্টিক সেন্টার, ৭১ ডায়াগনস্টিক সেন্টার, ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার, হলি ফ্যামিলি ডায়াগনস্টিক সেন্টার এবং হিরা পান্না চক্ষু হাসপাতালসহ মোট ১২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গুরুতর অব্যবস্থাপনার দায়ে ৭টি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
অভিযান চলাকালীন দেখা যায়, অনেক ক্লিনিকেই সার্বক্ষণিক কোনো রেজিস্টার্ড চিকিৎসক (RMO) নেই। ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। এছাড়া অনেক প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক হওয়ায় তা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা সাংবাদিকদের জানান, মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। শিবচরে যেসব ক্লিনিক সরকারি আইন অমান্য করে এবং লাইসেন্স ছাড়া কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...